সংবাদদাতা,সঞ্জু কর্মকার :- এবার থেকে বাস স্ট্যান্ডে অপেক্ষারত যাত্রীরা বিনামূলে খবরের কাগজ পড়তে পারবেন।মঙ্গলবার থেকে এমন ব্যবস্থা চালু করল হিডকো। নিউটাউনে কোল ইন্ডিয়ার সামনে যে স্মার্ট যাত্রী প্রতিক্ষালয় তৈরি হয়েছে সেখানেই এই সুযোগ মিলবে। পাশাপাশি যাত্রী প্রতিক্ষালয়ে থাকা চায়ের স্টল থেকে চা, কফি নিয়ে পান করার সুযোগও থাকছে।
হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, নজরুল তীর্থে একটি স্মার্ট লাইব্রেরী আছে। সেই লাইব্রেরীর জন্য প্রতিদিন প্রথম সারির বাংলা ও ইংরাজী দৈনিক সংবাদপত্র, ম্যাগাজিন নেওয়া হয়। সকাল সাড়ে এগারোটা পর্যন্ত প্রতিদিন যাত্রী প্রতিক্ষালয়ে খবরের কাগজ, ম্যাগাজিন রাখা থাকবে, সেসময় যাত্রীরা কাগজে চোখ বুলিয়ে নিতে পারবেন। তারপর ওই কাগজ চলে যাবে লাইব্রেরীতে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন